সহায়িকা

সিস্টেমটা কীভাবে কাজ করে

BizPOS একটা মাল্টি-স্টোর বিক্রয় ব্যবস্থা। সব দোকান একটাই পণ্যের তালিকা ভাগ করে নেয়, কিন্তু প্রত্যেকের দাম, মজুদ আর কর্মী আলাদা। মজুদের হিসাব শাখা অনুযায়ী রাখা হয়, আর প্রতিটা বোতাম কে চাপতে পারবে সেটা অনুমতি দিয়ে ঠিক করা।

মডিউল
11
অনুমতি
74
তৈরি রোল
7
থিম
5

একটা পণ্য কোন পথে যায়

এই ছয়টা ধাপ বুঝলে পুরো সিস্টেমটাই বোঝা হয়ে যায়।

  1. 1

    কেন্দ্রীয় ক্যাটালগ

    পুরো সিস্টেমে একটাই পণ্যের তালিকা থাকে, যেটা সব দোকান মিলে ব্যবহার করে। এখানে পণ্যের নাম, জেনেরিক নাম, ব্র্যান্ড, বারকোড আর প্রস্তাবিত ক্রয়-বিক্রয় দাম ও MRP লেখা থাকে। দোকান এই তালিকা পড়তে পারে, সরাসরি বদলাতে পারে না — নতুন পণ্য প্রস্তাব আকারে আসে, আর প্ল্যাটফর্ম অ্যাডমিন অনুমোদন দিলে তবেই তালিকায় ওঠে।

    নাপা ৫০০ মি.গ্রা. · প্যারাসিটামল · বেক্সিমকো · বারকোড 8941100012345

  2. 2

    দোকানে যোগ করা

    দোকানদার ক্যাটালগে খুঁজে পণ্যটা বেছে নিয়ে নিজের দোকানে যোগ করেন। যোগ করার সময় নিজের কেনা দাম, বিক্রয় দাম আর শুরুর মজুদ বসিয়ে দেন। ক্যাটালগের দামটা শুধু পরামর্শ — সেটা কারো আসল দাম নয়।

    একই নাপা: রহমান ফার্মেসিতে ১২ টাকা, করিম স্টোরে ১৪ টাকা

  3. 3

    দাম ও দামের ইতিহাস

    দাম বদলালে পুরনো দামটা মুছে যায় না — ইতিহাসে থেকে যায়, কবে থেকে কবে পর্যন্ত চলেছিল সেই তারিখসহ। তাই ছয় মাস আগের ইনভয়েসের লাভের হিসাব আজও ঠিক বেরোয়।

  4. 4

    শাখা অনুযায়ী মজুদ

    দাম দোকান-ভিত্তিক, কিন্তু মজুদ শাখা-ভিত্তিক। মিরপুরে ২৫ পিস আর উত্তরায় ৫০ পিস — একই পণ্য, আলাদা হিসাব। এক শাখা থেকে আরেক শাখায় মাল পাঠানো যায়, আর গ্রহণ না করা পর্যন্ত সেটা 'পথে' অবস্থায় থাকে।

  5. 5

    বিক্রয়

    কাউন্টারে বারকোড স্ক্যান করলে পণ্য কার্টে যায়। পরিশোধ নগদ, বিকাশ, কার্ড বা বাকিতে হতে পারে। বিক্রয় সম্পন্ন হলে একসাথে যা যা ঘটে: মজুদ কমে, রসিদ ছাপে, টাকা হিসাবে জমা হয়, বাকি থাকলে ক্রেতার খাতায় ওঠে।

  6. 6

    মজুদের খাতা

    মজুদের সংখ্যা কখনো সরাসরি বদলানো হয় না। প্রতিটা পরিবর্তন — কেনা, বেচা, ফেরত, সমন্বয়, ট্রান্সফার — আগে খাতায় একটা সারি হিসেবে লেখা হয়, তারপর মজুদ আপডেট হয়। তাই হিসাব না মেলার মতো অবস্থা তৈরি হয় না, আর 'এই মালটা কোথায় গেল' প্রশ্নের উত্তর সবসময় থাকে।

মডিউলগুলো

প্রতিটা মডিউল কর্মক্ষেত্রের একটা ট্যাব। একসাথে যতগুলো খুশি খোলা রাখা যায় — ট্যাব বদলালেও কাজ হারায় না।

বিক্রয় কাউন্টার

pos

দোকানের সবচেয়ে ব্যস্ত পর্দা। বারকোড স্ক্যান, কার্ট, পরিশোধ আর রসিদ — সবই একসাথে, কিবোর্ড দিয়েই চালানো যায়।

কে ব্যবহার করবে

ক্যাশিয়ার, ম্যানেজার, দোকানের মালিক

ধাপে ধাপে

  1. শিফট শুরু করুন — ড্রয়ারে কত টাকা আছে লিখে নিন
  2. বারকোড স্ক্যান করুন, অথবা নাম লিখে পণ্য বেছে নিন
  3. দরকার হলে পরিমাণ বদলান (অনুমতি থাকলে দাম বা ছাড়ও)
  4. ক্রেতা বেছে নিন; বাকিতে দিলে নির্দিষ্ট ক্রেতা লাগবেই
  5. পরিশোধ চাপুন, টাকা নিন, ফেরত দেখুন, রসিদ ছাপুন
  6. দিন শেষে শিফট বন্ধ করুন — ড্রয়ার গুনে গরমিল বেরিয়ে আসবে

যে অনুমতিগুলো লাগে

  • POS খুলে বিক্রি করা
  • কার্টে দাম পরিবর্তন
  • ছাড় দেওয়া
  • কার্ট হোল্ড ও পুনরায় চালু
  • রসিদ প্রিন্ট
  • ক্যাশ ড্রয়ার খোলা ও বন্ধ

কেন্দ্রীয় ক্যাটালগ

catalog

সব দোকানের ভাগ করা পণ্যের তালিকা। এখান থেকে বেছে নিয়ে নিজের দোকানে যোগ করা যায়। যে পণ্য তালিকায় নেই, তার জন্য প্রস্তাব পাঠানো যায়।

কে ব্যবহার করবে

স্টক কিপার, ম্যানেজার, দোকানের মালিক

ধাপে ধাপে

  1. নাম, জেনেরিক, ব্র্যান্ড বা বারকোড দিয়ে খুঁজুন
  2. আপনার দোকানের ধরন অনুযায়ী তালিকা আপনা থেকেই ছেঁকে আসে
  3. ‘যোগ করুন’ চেপে নিজের দাম আর শুরুর মজুদ বসান
  4. না পেলে ‘নতুন পণ্যের প্রস্তাব’ পাঠান — কত টাকায় কিনবেন, কত টাকায় বেচবেন আর MRP সহ
  5. মালিক বা ম্যানেজার ‘প্রস্তাব পর্যালোচনা’ ট্যাবে লাভ-মার্জিন দেখে অনুমোদন দিলে পণ্যটা সেদিনই এই দোকানে বিক্রির জন্য তৈরি
  6. যাঁর অনুমোদনের ক্ষমতা আছে তিনি নিজে যোগ করলে সেটা সরাসরিই দোকানে ওঠে — নিজের প্রস্তাব নিজে আবার অনুমোদন করতে হয় না
  7. শেয়ার্ড ক্যাটালগে গিয়ে সব দোকান পাবে কি না, সেটা এরপর প্ল্যাটফর্ম অ্যাডমিন ঠিক করেন

যে অনুমতিগুলো লাগে

  • কেন্দ্রীয় ক্যাটালগে খোঁজা
  • ক্যাটালগ থেকে দোকানে যোগ
  • নতুন পণ্যের প্রস্তাব
  • নিজের দোকানের পণ্য প্রস্তাব পর্যালোচনা

পণ্য ও মজুদ

products

আপনার নিজের পণ্যের তালিকা, শাখা-ভিত্তিক মজুদ, দামের ইতিহাস, ব্যাচ ও মেয়াদ, আর মজুদ সমন্বয়।

কে ব্যবহার করবে

স্টক কিপার, ম্যানেজার, দোকানের মালিক

ধাপে ধাপে

  1. উপরের সারিতে মজুদ কম আর মেয়াদ শেষের পথে কী আছে দেখুন
  2. যেকোনো পণ্যের পাশে ইতিহাস চেপে মজুদের সব গতিবিধি দেখুন
  3. দাম বদলাতে পেন্সিল চাপুন — পুরনো দাম ইতিহাসে থেকে যাবে
  4. গণনায় গরমিল বা মাল নষ্ট হলে ‘মজুদ সমন্বয়’ ব্যবহার করুন, কারণসহ

যে অনুমতিগুলো লাগে

  • পণ্য দেখা
  • পণ্য সম্পাদনা
  • কেনা দাম দেখা
  • মজুদ দেখা
  • মজুদ সমন্বয়

বিক্রয় তালিকা

sales

সব ইনভয়েস এক জায়গায় — খুঁজুন, খুলুন, আবার প্রিন্ট করুন, বাকি আদায় করুন বা ফেরত নিন।

কে ব্যবহার করবে

ক্যাশিয়ার নিজের বিক্রয় দেখেন; ম্যানেজার ও হিসাবরক্ষক সবার

ধাপে ধাপে

  1. সময়সীমা বেছে নিন — আজ, ৭ দিন, ৩০ দিন বা সব
  2. যেকোনো সারিতে ক্লিক করলে রসিদটা খুলে যায়
  3. বাকি থাকলে ‘বাকি আদায়’ — টাকা হিসাবে জমা হবে, খাতাও ঠিক হবে
  4. মাল ফেরত এলে ‘ফেরত’ — মজুদে ফিরবে, ক্রেতা ক্রেডিট পাবেন

যে অনুমতিগুলো লাগে

  • নিজের ইনভয়েস দেখা
  • সবার ইনভয়েস দেখা
  • ফেরত গ্রহণ
  • বাকি আদায়

ক্রেতা

customers

ক্রেতার তালিকা, বাকির সীমা আর চলতি খাতা। কার কাছে কত পাওনা, কত দিনের — সবই এক নজরে।

কে ব্যবহার করবে

ক্যাশিয়ার যোগ করতে পারেন; সীমা বদলানো মালিক ও হিসাবরক্ষকের কাজ

ধাপে ধাপে

  1. নাম বা ফোন দিয়ে খুঁজুন
  2. ‘নতুন ক্রেতা’ দিয়ে যোগ করুন
  3. বাকির সীমা দিলে সেটা ছাড়িয়ে গেলে বিক্রয় আটকে যাবে
  4. খাতার আইকনে চাপলে প্রতিটা বাকি আর জমার হিসাব দেখা যায়

যে অনুমতিগুলো লাগে

  • ক্রেতা দেখা
  • ক্রেতা যোগ
  • ক্রেতার খাতা দেখা
  • বাকির সীমা নির্ধারণ

ক্রয়

purchase

সরবরাহকারীর কাছ থেকে মাল এলে এখানে লেখা হয়। মজুদ বাড়ে, ব্যাচ ও মেয়াদ তৈরি হয়, পাওনা উঠে যায়।

কে ব্যবহার করবে

স্টক কিপার, ম্যানেজার, দোকানের মালিক

ধাপে ধাপে

  1. পার্টির নাম লিখতে শুরু করুন — আগের পার্টিগুলো দেখাবে; নতুন নাম লিখলে সেটাও সংরক্ষণ হয়ে যাবে
  2. পণ্য খুঁজে যোগ করুন, পরিমাণ আর কেনা দাম লিখুন
  3. ওষুধ হলে ব্যাচ নম্বর আর মেয়াদের তারিখ দিন — মেয়াদ সতর্কতা এখান থেকেই আসে
  4. পুরো বিলে ছাড় থাকলে শতকরা হারটা বসিয়ে দিন — টাকা কত হলো আর মোট কত, দুটোই নিজে থেকে হবে
  5. বিলের ছবি যোগ করুন — হোয়াটসঅ্যাপে আসা ছবিটাই গ্যালারি থেকে বাছুন, কাগজ আসার আগেই
  6. কত টাকা এখন দিচ্ছেন লিখুন; বাকিটা পাওনা হিসেবে থেকে যাবে

যে অনুমতিগুলো লাগে

  • ক্রয় দেখা
  • ক্রয় এন্ট্রি
  • সরবরাহকারীকে পরিশোধ
  • সরবরাহকারী ব্যবস্থাপনা

হিসাব

accounts

ক্যাশ ড্রয়ার, ব্যাংক, বিকাশ — প্রতিটার আলাদা ব্যালেন্স। খরচ লেখা, এক হিসাব থেকে আরেকটায় টাকা সরানো।

কে ব্যবহার করবে

হিসাবরক্ষক, ম্যানেজার, দোকানের মালিক

ধাপে ধাপে

  1. উপরে প্রতিটা হিসাবের চলতি ব্যালেন্স দেখা যায়
  2. ‘চটজলদি খরচ’ — চা-নাস্তা, ভ্যান ভাড়া, ডেলিভারি বয়: এক চাপেই লেখা হয়ে যায়
  3. ‘খরচের ধরন’-এ নিজের খাত বানান, চিহ্ন আর সাধারণ টাকার অঙ্ক বসিয়ে বোতাম করে নিন
  4. বড় খরচ — ভাড়া, বিদ্যুৎ — ‘খরচ লিখুন’ দিয়ে, কারণ ওগুলো মাসে একবার
  5. বেতনের জন্য ‘বেতন’ খাতটা বাছুন — কার বেতন আর কোন মাসের, সেটা জিজ্ঞেস করবে, তাই ‘করিমকে অগাস্টের বেতন দেওয়া হয়েছে কি’ পরেও খাতা থেকেই জানা যাবে
  6. ভুলে দুবার লিখে ফেললে মুছে দিন — হিসাবে টাকা ফেরত যাবে, আর উল্টো এন্ট্রি লেখা থাকবে
  7. খরচ না লিখলে লাভের রিপোর্ট মিথ্যা বলবে
  8. ‘টাকা সরান’ দিয়ে ক্যাশ থেকে ব্যাংকে জমা দেখান

যে অনুমতিগুলো লাগে

  • হিসাব দেখা
  • খরচ লেখা
  • খরচ মুছে ফেলা
  • খরচের ধরন ব্যবস্থাপনা
  • হিসাবের মধ্যে টাকা সরানো

প্রতিবেদন

reports

দৈনিক বিক্রয়, লাভ-ক্ষতি, মজুদের মূল্য, মরা স্টক আর বাকির তালিকা।

কে ব্যবহার করবে

মালিক ও হিসাবরক্ষক লাভ দেখেন; ম্যানেজার বিক্রয় ও মজুদ

ধাপে ধাপে

  1. উপরের ট্যাব থেকে কোন প্রতিবেদন বেছে নিন
  2. বিক্রয় ও লাভের জন্য ৭ / ৩০ / ৯০ দিনের সময়সীমা
  3. ‘মরা স্টক’ দেখায় ৯০ দিনে একটিও বিক্রি হয়নি এমন মাল — কত টাকা আটকে আছে সহ
  4. বাকির তালিকায় কত দিনের পুরনো বাকি সেটাও দেখা যায়

যে অনুমতিগুলো লাগে

  • বিক্রয় প্রতিবেদন
  • লাভ-ক্ষতি
  • মজুদ প্রতিবেদন
  • বাকির প্রতিবেদন

সেটিংস

settings

দোকানের তথ্য, ভ্যাটের নিয়ম, রসিদের কাগজ, শাখা, টিম আর রোল।

কে ব্যবহার করবে

দোকানের মালিক; ম্যানেজার কিছু অংশ

ধাপে ধাপে

  1. ভ্যাট দামের ভেতরে না উপরে — এটা ঠিক করে নিন, হিসাব এর উপর নির্ভর করে
  2. শাখা যোগ করুন; নতুন শাখার মজুদ শূন্য থেকে শুরু হয়
  3. টিমে সদস্য যোগ করে রোল দিন
  4. কোন রোল কী কী পারে, ‘রোল’ ট্যাবে দেখে নিন
  5. ‘কার্যক্রমের লগ’-এ কে কী বদলেছে — আগের মান আর পরের মান পাশাপাশি
  6. দাম কে বাড়াল, বাকির সীমা কে বদলাল — নাম, তারিখ আর দুটো অঙ্কই লেখা থাকে

যে অনুমতিগুলো লাগে

  • দোকান সেটিংস দেখা
  • দোকান সেটিংস সম্পাদনা
  • শাখা ব্যবস্থাপনা
  • টিম ব্যবস্থাপনা
  • রোল ও অনুমতি ব্যবস্থাপনা
  • কার্যক্রমের লগ দেখা

সুপার অ্যাডমিন

admin

প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ — দোকান তৈরি, কেন্দ্রীয় ক্যাটালগ অনুমোদন, আর সাপোর্টের জন্য কোনো দোকানে ঢোকা।

কে ব্যবহার করবে

শুধু প্ল্যাটফর্মের মালিক

ধাপে ধাপে

  1. ‘নতুন দোকান’ — মালিকের অ্যাকাউন্ট, প্রধান শাখা, ক্যাশ ড্রয়ার সব একসাথে তৈরি হয়
  2. দোকান থেকে আসা পণ্যের প্রস্তাব দেখে নাম-বানান ঠিক করে অনুমোদন দিন — যেগুলো দোকানের মালিক নিজে যাচাই করেছেন সেগুলো ‘যাচাই হয়েছে’ চিহ্ন নিয়ে উপরে থাকে
  3. সাপোর্ট দরকার হলে দোকানে ঢুকুন — লগে লেখা থাকবে, আর উপরে ‘সাপোর্ট মোড’ দেখাবে

যে অনুমতিগুলো লাগে

  • সব দোকান দেখা
  • দোকান তৈরি
  • সাপোর্টের জন্য দোকানে প্রবেশ
  • পণ্য প্রস্তাব পর্যালোচনা

রোল ও অনুমতি

নতুন দোকান খুললেই এই সাতটা রোল তৈরি থাকে। দোকানের মালিক চাইলে নিজের রোলও বানাতে পারেন — তবে নিজের চেয়ে বেশি ক্ষমতা কাউকে দিতে পারবেন না।

রোল কার জন্য অনুমতি
সুপার অ্যাডমিন প্ল্যাটফর্মের মালিক — দোকান তৈরি, ক্যাটালগ অনুমোদন, সাপোর্ট 74
দোকান মালিক দোকানের মালিক — নিজের দোকানের সবকিছু 67
ম্যানেজার শাখা ম্যানেজার — বিক্রি, ক্রয়, মজুদ; লাভের রিপোর্ট আর রোল বাদে 60
ক্যাশিয়ার কাউন্টারে যিনি বসেন — শুধু বিক্রি আর নিজের ইনভয়েস 23
স্টক কিপার গুদামের দায়িত্বে — পণ্য, ক্রয়, ট্রান্সফার; টাকার হিসাব নয় 18
হিসাবরক্ষক হিসাবরক্ষক — হিসাব, খরচ, খাতা, সব রিপোর্ট; বিক্রি নয় 25
নিরীক্ষক বাইরের নিরীক্ষক — সব দেখতে পারেন, কিছু বদলাতে পারেন না 22

কোনো বোতাম দেখতে না পেলে সেটা ভুল নয় — ওই কাজটার অনুমতি ওই রোলে নেই। যেমন ক্যাশিয়ার পণ্যের কেনা দাম দেখতে পান না, লাভের রিপোর্টও না।

সব অনুমতির তালিকা

এই তালিকাটা হাতে লেখা নয় — সিস্টেম যে তালিকা মেনে চলে, সেটাই এখানে দেখানো হচ্ছে। তাই কোডের সাথে কখনো অমিল হবে না।

বিক্রয় কাউন্টার pos

  • POS খুলে বিক্রি করা pos.sale.create
  • কার্টে দাম পরিবর্তন pos.sale.change_price
  • ছাড় দেওয়া pos.sale.give_discount
  • সম্পন্ন ইনভয়েস বাতিল pos.sale.void
  • রসিদ প্রিন্ট pos.sale.print
  • কার্ট হোল্ড ও পুনরায় চালু pos.sale.hold
  • ক্যাশ ড্রয়ার খোলা ও বন্ধ pos.shift.manage
  • পয়েন্ট ভাঙানো pos.sale.redeem_points

কেন্দ্রীয় ক্যাটালগ catalog

  • কেন্দ্রীয় ক্যাটালগে খোঁজা catalog.product.search
  • ক্যাটালগ থেকে দোকানে যোগ catalog.product.import
  • নতুন পণ্যের প্রস্তাব catalog.product.suggest
  • নিজের দোকানের পণ্য প্রস্তাব পর্যালোচনা catalog.suggestion.review

পণ্য ও মজুদ inventory

  • পণ্য দেখা inventory.product.view
  • পণ্য যোগ inventory.product.create
  • পণ্য সম্পাদনা inventory.product.update
  • পণ্য মুছে ফেলা inventory.product.delete
  • কেনা দাম দেখা inventory.product.view_cost
  • পণ্য তালিকা রপ্তানি inventory.product.export
  • মজুদ দেখা inventory.stock.view
  • মজুদ সমন্বয় inventory.adjust.create
  • মজুদ সমন্বয় অনুমোদন inventory.adjust.approve
  • অন্য শাখায় মাল পাঠানো inventory.transfer.create
  • আসা মাল গ্রহণ inventory.transfer.approve
  • প্যাকেজ দেখা inventory.package.view
  • প্যাকেজ তৈরি ও সম্পাদনা inventory.package.manage

বিক্রয় ও ফেরত sales

  • নিজের ইনভয়েস দেখা sales.invoice.view
  • সবার ইনভয়েস দেখা sales.invoice.view_all
  • বিক্রয় রপ্তানি sales.invoice.export
  • ফেরত গ্রহণ sales.return.create
  • বাকি আদায় sales.payment.collect

ক্রেতা customers

  • ক্রেতা দেখা customers.customer.view
  • ক্রেতা যোগ customers.customer.create
  • ক্রেতা সম্পাদনা customers.customer.update
  • ক্রেতা মুছে ফেলা customers.customer.delete
  • ক্রেতার খাতা দেখা customers.ledger.view
  • বাকির সীমা নির্ধারণ customers.credit.manage
  • পয়েন্ট দেখা customers.points.view
  • হাতে পয়েন্ট সমন্বয় customers.points.adjust

ক্রয় purchase

  • ক্রয় দেখা purchase.bill.view
  • ক্রয় এন্ট্রি purchase.bill.create
  • ক্রয় সম্পাদনা purchase.bill.update
  • ক্রয় মুছে ফেলা purchase.bill.delete
  • সরবরাহকারীকে পরিশোধ purchase.payment.create
  • সরবরাহকারীকে মাল ফেরত purchase.return.create
  • সরবরাহকারী ব্যবস্থাপনা purchase.supplier.manage

হিসাব accounts

  • হিসাব দেখা accounts.account.view
  • হিসাব ব্যবস্থাপনা accounts.account.manage
  • খরচ দেখা accounts.expense.view
  • খরচ লেখা accounts.expense.create
  • খরচ মুছে ফেলা accounts.expense.delete
  • খরচের ধরন ব্যবস্থাপনা accounts.category.manage
  • হিসাবের মধ্যে টাকা সরানো accounts.transfer.create
  • দৈনিক সমাপনী accounts.closing.manage

প্রতিবেদন report

  • বিক্রয় প্রতিবেদন report.sales.view
  • লাভ-ক্ষতি report.profit.view
  • মজুদ প্রতিবেদন report.stock.view
  • বাকির প্রতিবেদন report.due.view
  • ভ্যাট প্রতিবেদন report.vat.view
  • প্রতিবেদন রপ্তানি report.export

দোকান সেটিংস settings

  • দোকান সেটিংস দেখা settings.store.view
  • দোকান সেটিংস সম্পাদনা settings.store.update
  • শাখা ব্যবস্থাপনা settings.branch.manage
  • টিম ব্যবস্থাপনা settings.user.manage
  • রোল ও অনুমতি ব্যবস্থাপনা settings.role.manage
  • প্রিন্ট টেমপ্লেট settings.template.manage
  • API কী ব্যবস্থাপনা settings.apikey.manage
  • কার্যক্রমের লগ দেখা settings.activity.view

সুপার অ্যাডমিন admin

  • সব দোকান দেখা admin.store.view
  • দোকান তৈরি admin.store.create
  • যেকোনো দোকান সম্পাদনা admin.store.update
  • সাপোর্টের জন্য দোকানে প্রবেশ admin.store.impersonate
  • কেন্দ্রীয় ক্যাটালগ ব্যবস্থাপনা admin.catalog.manage
  • পণ্য প্রস্তাব পর্যালোচনা admin.suggestion.review
  • প্ল্যান ব্যবস্থাপনা admin.plan.manage

সাধারণ প্রশ্ন

+ এক দোকান কি আরেক দোকানের তথ্য দেখতে পায়?

না। প্রতিটা প্রশ্নের সাথে দোকানের পরিচয় আপনা থেকেই জুড়ে যায় — ডেটাবেসের স্তরেই, পর্দার স্তরে নয়। তাই কোনো ভুলেও অন্য দোকানের বিক্রয় পর্দায় আসার পথ নেই।

+ আমি দাম বদলালে কি অন্য দোকানের দাম বদলাবে?

না। কেন্দ্রীয় ক্যাটালগের দাম শুধু পরামর্শ। আপনি যা বসাবেন সেটা শুধু আপনার দোকানের — এমনকি পণ্যের নামটাও আপনি নিজের মতো লিখতে পারেন, ক্যাটালগ তাতে বদলায় না।

+ এক দোকানে একাধিক শাখা চালানো যায়?

যায়। দাম দোকান-ভিত্তিক থাকে, কিন্তু মজুদ প্রতি শাখায় আলাদা। উপরের বারে শাখা বদলালেই ওই শাখার মজুদ আর বিক্রয় দেখা যায়। শাখার মধ্যে মাল পাঠানোও যায়।

+ ক্যাশিয়ার কি দাম কমিয়ে বিক্রি করতে পারবে?

শুধু তখনই, যদি ওই দুটো অনুমতি তার রোলে থাকে — দাম বদলানো আর ছাড় দেওয়া। না থাকলে ঘরটাই আসবে না, আর কেউ ব্রাউজারে চালাকি করে পাঠালেও সার্ভার সেটা ফেলে দিয়ে আসল দামই ধরবে।

+ বাকিতে বিক্রি করলে হিসাব কীভাবে থাকে?

বাকি রাখতে হলে নির্দিষ্ট ক্রেতা লাগবে — সাধারণ ক্রেতার নামে বাকি হয় না। বাকির টাকা ক্রেতার চলতি খাতায় ওঠে, আর সীমা বেঁধে দেওয়া থাকলে সেটা ছাড়িয়ে গেলে বিক্রয় আটকে যায়। পরে ইনভয়েস খুলে ‘বাকি আদায়’ করা যায়।

+ ওষুধের মেয়াদের হিসাব রাখে?

রাখে। ক্রয়ের সময় ব্যাচ নম্বর আর মেয়াদের তারিখ দিলে সিস্টেম বিক্রির সময় আগে মেয়াদ শেষ হবে এমন ব্যাচটাই ধরে। ৯০ দিনের মধ্যে যেগুলোর মেয়াদ শেষ হবে, সেগুলো পণ্য আর প্রতিবেদন — দুই জায়গাতেই আলাদা করে দেখায়।

+ মজুদের হিসাব না মিললে কী হয়?

‘মজুদ সমন্বয়’ দিয়ে কারণসহ ঠিক করে নিন — গণনায় গরমিল, ভাঙা, মেয়াদ শেষ, বা চুরি। সমন্বয়টাও খাতায় একটা সারি হিসেবে থেকে যায়, তাই কে কখন কেন সমন্বয় করেছিল পরে দেখা যায়।

+ ইন্টারনেট চলে গেলে বিক্রি বন্ধ হয়ে যাবে?

এই সংস্করণে হ্যাঁ — বিক্রয় সার্ভারে গিয়ে সম্পন্ন হয়। অফলাইনেও বিক্রি চালু রাখার ব্যবস্থা পরিকল্পনায় আছে; সেটা এলে ব্রাউজারেই লেনদেন জমা থাকবে আর সংযোগ ফিরলে নিজে থেকে মিলে যাবে।