+
−
এক দোকান কি আরেক দোকানের তথ্য দেখতে পায়?
না। প্রতিটা প্রশ্নের সাথে দোকানের পরিচয় আপনা থেকেই জুড়ে যায় — ডেটাবেসের স্তরেই, পর্দার স্তরে নয়। তাই কোনো ভুলেও অন্য দোকানের বিক্রয় পর্দায় আসার পথ নেই।
+
−
আমি দাম বদলালে কি অন্য দোকানের দাম বদলাবে?
না। কেন্দ্রীয় ক্যাটালগের দাম শুধু পরামর্শ। আপনি যা বসাবেন সেটা শুধু আপনার দোকানের — এমনকি পণ্যের নামটাও আপনি নিজের মতো লিখতে পারেন, ক্যাটালগ তাতে বদলায় না।
+
−
এক দোকানে একাধিক শাখা চালানো যায়?
যায়। দাম দোকান-ভিত্তিক থাকে, কিন্তু মজুদ প্রতি শাখায় আলাদা। উপরের বারে শাখা বদলালেই ওই শাখার মজুদ আর বিক্রয় দেখা যায়। শাখার মধ্যে মাল পাঠানোও যায়।
+
−
ক্যাশিয়ার কি দাম কমিয়ে বিক্রি করতে পারবে?
শুধু তখনই, যদি ওই দুটো অনুমতি তার রোলে থাকে — দাম বদলানো আর ছাড় দেওয়া। না থাকলে ঘরটাই আসবে না, আর কেউ ব্রাউজারে চালাকি করে পাঠালেও সার্ভার সেটা ফেলে দিয়ে আসল দামই ধরবে।
+
−
বাকিতে বিক্রি করলে হিসাব কীভাবে থাকে?
বাকি রাখতে হলে নির্দিষ্ট ক্রেতা লাগবে — সাধারণ ক্রেতার নামে বাকি হয় না। বাকির টাকা ক্রেতার চলতি খাতায় ওঠে, আর সীমা বেঁধে দেওয়া থাকলে সেটা ছাড়িয়ে গেলে বিক্রয় আটকে যায়। পরে ইনভয়েস খুলে ‘বাকি আদায়’ করা যায়।
+
−
ওষুধের মেয়াদের হিসাব রাখে?
রাখে। ক্রয়ের সময় ব্যাচ নম্বর আর মেয়াদের তারিখ দিলে সিস্টেম বিক্রির সময় আগে মেয়াদ শেষ হবে এমন ব্যাচটাই ধরে। ৯০ দিনের মধ্যে যেগুলোর মেয়াদ শেষ হবে, সেগুলো পণ্য আর প্রতিবেদন — দুই জায়গাতেই আলাদা করে দেখায়।
+
−
মজুদের হিসাব না মিললে কী হয়?
‘মজুদ সমন্বয়’ দিয়ে কারণসহ ঠিক করে নিন — গণনায় গরমিল, ভাঙা, মেয়াদ শেষ, বা চুরি। সমন্বয়টাও খাতায় একটা সারি হিসেবে থেকে যায়, তাই কে কখন কেন সমন্বয় করেছিল পরে দেখা যায়।
+
−
ইন্টারনেট চলে গেলে বিক্রি বন্ধ হয়ে যাবে?
এই সংস্করণে হ্যাঁ — বিক্রয় সার্ভারে গিয়ে সম্পন্ন হয়। অফলাইনেও বিক্রি চালু রাখার ব্যবস্থা পরিকল্পনায় আছে; সেটা এলে ব্রাউজারেই লেনদেন জমা থাকবে আর সংযোগ ফিরলে নিজে থেকে মিলে যাবে।